ঢাকা    Friday, August 7, 2026, 23 Srabon 1433
পটুয়াখালী টুডে

পরিবেশ রক্ষায় দশমিনা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে পটুয়াখালীর দশমিনায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে দশমিনা প্রেসক্লাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে উপজেলা থানা চত্বরে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

সকাল ১০টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, মিয়াজাকি আম, থাই শরিফাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ, মনির হোসেন, শাহাবুদ্দীন ও জাহিদ। এ ছাড়া দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক জায়েদ মোল্লা, দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ লিওনসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

দশমিনা থানার ওসি আতিকুল ইসলাম বলেন, থানা চত্বরে বিভিন্ন উন্নত জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় দশমিনা প্রেসক্লাবের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়বে।

প্রেসক্লাবের সভাপতি মো. বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন জানান, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে থানা চত্বরে গাছের চারা রোপণ করা হয়েছে। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজ দশমিনা গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

Comments

পটুয়াখালী টুডে

Friday, August 7, 2026

পরিবেশ রক্ষায় দশমিনা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

Publish Date : August 7, 2026

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ আতিকুল ইসলাম সম্পাদক - মোঃ জাকারিয়া হোসেন প্রকাশক - মোঃ রাকিব হোসাইন হৃদয় নির্বাহী সম্পাদক - আব্দুর রহিম মেহেদী বার্তা সম্পাদক -
Copyright © 2026 পটুয়াখালী টুডে । All Rights Reserved

0:00 0:00
1.0x