ঢাকা    Friday, August 7, 2026, 23 Srabon 1433
পটুয়াখালী টুডে

তেঁতুলিয়া নদীতে সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ যুবক, চলছে উদ্ধার অভিযান

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদী সাঁতরে পার হওয়ার সময় প্রবল স্রোতের মধ্যে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিখোঁজ যুবককে উদ্ধারে উপজেলা প্রশাসন, নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের নদীতীরবর্তী কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সকালে কেদিরহাট এলাকার তেঁতুলিয়া নদীর অপর পাড় থেকে ওই যুবক সাঁতরে নদী পার হয়ে এপারে আসার চেষ্টা করছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের কবলে পড়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন।

খবর পেয়ে নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। নৌপুলিশের স্পিডবোট দিয়েও নদীর বিভিন্ন অংশে অনুসন্ধান চালানো হচ্ছে। তবে নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধারকাজে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. মনিক চৌকিদার বলেন, কয়েকজনের সঙ্গে নদীর তীরে বসে থাকার সময় তিনি ওই যুবককে সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করতে দেখেন। মাঝ নদীতে যাওয়ার পর প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। পরে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নদীর অপর পাড় থেকে সাঁতরে এপারে আসার সময় মাঝ নদীতে ওই যুবক ডুবে যান। তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীতীরসহ আশপাশের এলাকায়ও অনুসন্ধান চালানো হচ্ছে।

দশমিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস বলেন, খবর পাওয়ার পর নৌপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার তৎপরতা শুরু করেছে। নিখোঁজ যুবকের সন্ধানে স্পিডবোট নিয়ে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

দশমিনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ডুবুরি দল চাওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছালে পানিতে তল্লাশি আরও জোরদার করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, খবর পাওয়ার পর নৌপুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে নিয়োজিত করা হয়েছে। বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতের কারণে কিছুটা সমস্যা হলেও নিখোঁজ যুবককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

Comments

পটুয়াখালী টুডে

Friday, August 7, 2026

তেঁতুলিয়া নদীতে সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ যুবক, চলছে উদ্ধার অভিযান

Publish Date : August 7, 2026

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান - মোঃ আতিকুল ইসলাম সম্পাদক - মোঃ জাকারিয়া হোসেন প্রকাশক - মোঃ রাকিব হোসাইন হৃদয় নির্বাহী সম্পাদক - আব্দুর রহিম মেহেদী বার্তা সম্পাদক -
Copyright © 2026 পটুয়াখালী টুডে । All Rights Reserved

0:00 0:00
1.0x