সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী নূরুল হক নুর গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় গলাচিপা উপজেলার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও বিদ্যমান সমস্যার বিভিন্ন দিক সাংবাদিকদের পক্ষ থেকে তুলে ধরা হয়। এ সময় স্থানীয় জনগণের দুর্ভোগ কমাতে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।মতবিনিময় সভায় গলাচিপা উপজেলার কয়েকটি প্রেসক্লাবের বিভক্তির বিষয়টিও উঠে আসে। সাংবাদিকদের মধ্যে বিভাজন পরিহার করে বৃহত্তর ঐক্যের স্বার্থে সব প্রেসক্লাবকে একটি অভিন্ন প্রেসক্লাবের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।তিনি বলেন, সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। এলাকার উন্নয়ন, সমস্যা ও মানুষের কথা তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। বিভক্তির পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।সভায় স্থানীয় সাংবাদিকরা গলাচিপার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা ও গণমাধ্যমকর্মীদের পেশাগত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা এলাকার মানুষের কথা আরও কার্যকরভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।