ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

দশমিনায় মানবাধিকার কমিশনের নতুন কমিটি, নেতৃত্বে তপন-জাকির

পটুয়াখালীর দশমিনা উপজেলা শাখা মানবাধিকার কমিশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তপন কুমার দেবনাথকে সভাপতি এবং মো. জাকির হোসেন হাওলাদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ সদস্যের নতুন কমিটি প্রকাশ করা হয়।

কমিটি ঘোষণার পর সোমবার সকাল ১০টায় নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলামের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের সঙ্গে মতবিনিময়ও করেন কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্টদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট তপন কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোকে তাঁরা অন্যতম দায়িত্ব হিসেবে দেখছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বই সরবরাহ, অসহায় মানুষের আইনি সহায়তা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁরা।

তাঁরা জানান, মানবাধিকার সুরক্ষার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।

বিষয় : সমাজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১০ আগস্ট ২০২৬

দশমিনায় মানবাধিকার কমিশনের নতুন কমিটি, নেতৃত্বে তপন-জাকির

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x