ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টায় বিভাগের ল্যাবে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই একটি পরিবারের সদস্য। তাঁদের নিরলস শ্রম, মেধা ও নিষ্ঠার ওপরই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক অগ্রগতি অনেকাংশে নির্ভরশীল।

তিনি বলেন, উপ-উপাচার্য হিসেবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য হবে সংশ্লিষ্টদের কাজের পরিধি আরও কার্যকর করা এবং প্রশাসনিক জটিলতা দূর করে শিক্ষাবান্ধব ও গবেষণামুখী পরিবেশ নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব।

অনুষ্ঠানে অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মো. ফজলুল হক, অধ্যাপক ড. মো. আসাদুল হক, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. শাহীন হোসেন, সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সগিরুল ইসলাম ও প্রভাষক শামসুন্নাহার প্রান্তসহ বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ১০ আগস্ট ২০২৬

পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x