ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে মর্মান্তিক দুর্ঘটনা: লাকড়ির স্তূপ ভেঙে প্রাণ গেল দুই সন্তানের জননীর

পটুয়াখালীর বাউফল উপজেলায় ঘরের মাচায় রাখা লাকড়ির স্তূপ ভেঙে চাপা পড়ে চাম্পা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বিশ্রাম নেওয়ার জন্য নিজের বাড়ির পাশের খালা-শাশুড়ির ঘরে যান চাম্পা বেগম। ঘরের একটি চৌকিতে শুয়ে থাকার সময় হঠাৎ মাচায় রাখা বিপুল পরিমাণ লাকড়িসহ মাচাটি ভেঙে তাঁর ওপর পড়ে। এতে লাকড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

জানা গেছে, ঘরের মাচায় প্রায় ৫০ মণ লাকড়ি স্তূপ করে রাখা ছিল। দুর্ঘটনার সময় ঘরের মালিক বাড়ির আঙিনায় কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে পড়ার শব্দ শুনে স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ঘরের ভেতরে ছুটে যান। পরে তাঁরা লাকড়ি সরিয়ে চাম্পা বেগমকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত চাম্পা বেগম একই এলাকার মীর হোসেন সরদারের স্ত্রী। দুই সন্তানের জননী এই গৃহবধূর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় ঘরে ভারী লাকড়ি বা অন্যান্য সামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে মাচার ধারণক্ষমতা ও স্থায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বাউফলে মর্মান্তিক দুর্ঘটনা: লাকড়ির স্তূপ ভেঙে প্রাণ গেল দুই সন্তানের জননীর

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x