বরগুনার তালতলী উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু মশা ও মশাবাহিত রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে স্কুল সেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) বেলা ১১টা ৫০ মিনিটে উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোটবগী পি.কে. মাধ্যমিক বিদ্যালয়ে এ সেশন অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) বাস্তবায়িত Youth-CARE প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (SIDA)-এর অর্থায়নে এবং Barnfonden-এর সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেশন দুটি পরিচালনা করেন Youth-CARE প্রকল্পের কর্মী ও ক্লাইমেট ক্লাবের সদস্যরা।
সেশনে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সুরক্ষায় সচেতনতা এবং জলবায়ু-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু মশার বিস্তার রোধ, মশাবাহিত রোগ প্রতিরোধ এবং এ ধরনের রোগ থেকে সুরক্ষিত থাকতে প্রয়োজনীয় সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার গুরুত্ব তুলে ধরাও ছিল এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। তাঁদের সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে সেশন পরিচালিত হয়।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন ও জনস্বাস্থ্য বিষয়ে জ্ঞান বাড়াতে সহায়ক। একই সঙ্গে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে পরিবেশ সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
মতামত