ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক সাংগঠনিক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জেলা বিএনপির স্মারক নং- ZillaBNP/PTK/২৬-৬৯-এ উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা এবং সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, পদ স্থগিতের সিদ্ধান্তটি ৭ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়েই জেলা বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে পদ স্থগিতের বিষয়ে অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু তালুকদারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত ওই চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নুর পদ স্থগিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x