দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারের পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
জেলা বিএনপির স্মারক নং ZillaBNP/PTK/২৬-৭০-এ বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. মতিউর রহমান হাওলাদারের কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ওই চিঠির মাধ্যমে পদ স্থগিতের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই সংশ্লিষ্ট নেতার পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তার পদ স্থগিত করা হয়েছে, চিঠিতে সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এ বিষয়ে মো. মতিউর রহমান হাওলাদারের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মতামত