ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

আবু নাইম হোসাইন

গলাচিপা উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজাসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক প্রস্তুত ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) গলাচিপা থানার এসআই (নিঃ) মো. আব্দুল হাকিমের নেতৃত্বে এএসআই মো. রুবেল হাওলাদার, এএসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. আব্দুল হাই এবং সঙ্গীয় ফোর্স পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানের এক পর্যায়ে মো. আল আমিন মীর (৫০)-এর বসতঘরের সামনের বারান্দা থেকে ১০ গ্রাম গাঁজাসহ তার ছেলে মো. রাব্বি মীর (৩০)-কে আটক করা হয়। পরে একই স্থানে তল্লাশি চালিয়ে আল আমিন মীরের বসতঘর সংলগ্ন পুকুরপাড়ের দক্ষিণ পাশ থেকে ১৩৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং আল আমিন মীরকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন— মো. রাব্বি মীর (৩০), পিতা: মো. আল আমিন মীর এবং মো. আল আমিন মীর (৫০), পিতা: মো. জয়নাল মীর। তাদের বাড়ি গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দ্দন পূর্ব পানপট্টি এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তারা নিজেরাই কাঁচামাল সংগ্রহ করে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে খুচরা ও পাইকারি পর্যায়ে বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-৬০, তারিখ: ২৮-০৯-২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজাসহ পিতা-পুত্র আটক

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x