ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

চাঁদাবাজ, সন্ত্রাসরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইতোমধ্যে  স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করেছি। এদেশের মানুষ মুক্তির আশায় বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে। কিন্তু দেশের মানুষের মুক্তি মেলেনি। যে নীতির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে তাতে স্বাধীনতার হীরকজয়ন্তী, শতবর্ষ উদযাপন করতে থাকবো। কিন্তু এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। চাঁদাবাজী, সন্ত্রাসী, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ সামাজিক অনাচার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 

বিভিন্ন দলকে জনগণ ক্ষমতায় বসিয়ে পরীক্ষা করেছে, কেউই বিদ্যমান নীতির মাধ্যমে সমাজ-রাষ্ট্রের পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। সবাই নির্বাচনী ইশতেহার ভুলে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির প্রশ্নে কখনোই আপোষ করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ। তাই মানুষ স্বপ্ন দেখছে ইসলামী আন্দোলনের হাত ধরেই এদেশে নীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

আজ ২৯ সেপ্টেম্বর'২৬  ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আইএবি মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আমাদের শীর্ষ নেতারা জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আশা করছিলাম ৫ আগস্টের পর রাজনীতিতে চাঁদাবাজি এবং ধোঁকাবাজির ধারা থাকবে না। কিন্তু সে কাঙ্ক্ষিত বিষয় বাস্তবে দেখা যায় না। জুলাই সনদ নিয়ে এখনো তালবাহানা করে যাচ্ছে বিএনপি সরকার।তাদের মনে রাখা উচিত এরকম চললে জন বিস্ফোরণ হতে সময় লাগবে না। আরেকটি বিষয় হলো,  ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন গোপনীয় এজেন্ডা নাই। আমরা অতীতেও বলেছি, বর্তমানে এবং ভবিষ্যতেও জাতির কাছে বলেই যাব ইসলামী শরীয়াহ বাস্তবায়ন করতে চাই। 

সভাপতির বক্তব্যে নগর দক্ষিণ এর সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, আমাদের নেতাকর্মীরা প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে ছড়িয়ে পড়তে হবে। শরীয়াহর পক্ষে জনমত গড়ে তুলুন। ঢাকা মহানগর দক্ষিণ ওয়ার্ডগুলো থেকেই শরীয়াহর বিজয় শুরু হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে নগর উত্তর সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, আমরা ভিশন এবং মিশন ঠিক করেই সামনে আগাচ্ছি। জনগণ আমাদেরকে নির্বাচিত করলে ঢাকা মহানগরকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবো।

নগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নগর দক্ষিণের সহ-সভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, আলহাজ্ব আবদুর রাজ্জাক, নগর উত্তর সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান,  নগর উত্তর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজ, সন্ত্রাসরোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে -পীর সাহেব চরমোনাই

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x