ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্ব জরুরি

পটুয়াখালীতে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা নিয়ে তারুণ্য উৎসব

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্য উৎসব’। উৎসবে জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের উদ্ভাবনী চিন্তা, স্থানীয় উদ্যোগ ও সম্ভাব্য সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সম্প্রতি পটুয়াখালী শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এ উৎসবে তরুণদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত আইডিয়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

উৎসবে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু অভিযোজন, নারীর ক্ষমতায়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণদের নেতৃত্বে নেওয়া বিভিন্ন উদ্যোগ ও নতুন ধারণা উপস্থাপন করা হয়।

আয়োজকরা জানান, বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের নেতৃত্বে এনএসএস, জাগোনারী, ডাসকো ফাউন্ডেশন এবং বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামের মাধ্যমে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা)’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের আওতায় জলবায়ু ঝুঁকিপূর্ণ বরিশাল ও রাজশাহী বিভাগের পাঁচ জেলা—বরিশাল, পটুয়াখালী, বরগুনা, রাজশাহী ও নওগাঁর ১৫টি উপজেলা এবং ৯০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালিত হচ্ছে। যুব ও নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নারীর ক্ষমতায়নের মাধ্যমে জলবায়ু অভিযোজনের একটি টেকসই মডেল তৈরি ও বাস্তবায়ন এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)’ কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন রয়েছে এবং জিএফএ কনসালটিং গ্রুপ কর্মসূচিটি পরিচালনা করছে।

প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল বিভাগে এনএসএস ও জাগোনারীর উদ্যোগে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক এ তারুণ্য উৎসবের আয়োজন করা হয়।

এনএসএসের গেটকা প্রকল্পের জেলা সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বকে উৎসাহিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে তরুণদের সৃজনশীল ধারণা ও উদ্যোগকে কাজে লাগানোর মাধ্যমে জলবায়ু অভিযোজন কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু নীতিগত উদ্যোগ নয়, স্থানীয় জনগোষ্ঠী—বিশেষ করে তরুণ ও নারীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় নেতৃত্ব ও উদ্ভাবনী উদ্যোগ গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্ব জরুরি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x