ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কুয়াকাটায় লুডু খেলায় পর্যটন শিক্ষা, অংশ নিলেন ৪০ শিক্ষার্থী

লুডুর ছক্কা আর গুটির চালে প্রতিযোগিতার উত্তেজনা, সেই সঙ্গে দেশের পর্যটনসম্পদ সম্পর্কে জানার সুযোগ—এমন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ‘ট্যুরিজম লুডু প্রতিযোগিতা’। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশীয় পর্যটন সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের ৪০ জন শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটায় কুয়াকাটার পর্যটন হলিডে হোমস ও ইয়ুথ ইন-এর সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘পর্যটনে তারুণ্যের উৎসব’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটনসম্পদ সম্পর্কে জানার সুযোগ পান।

আয়োজকদের উদ্দেশ্য ছিল, প্রচলিত শিক্ষাপদ্ধতির বাইরে আনন্দদায়ক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের দেশীয় পর্যটনের প্রতি আগ্রহী করে তোলা। একই সঙ্গে পর্যটন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং দেশের পর্যটনশিল্পের বিকাশে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রতিযোগিতা শেষে সেরা হিসেবে নির্বাচিত হন কাজী রুবায়েত, মো. মেহেদী, চৈতী বিশ্বাস, মো. নাবিল ও নুসরাত। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, দেশের পর্যটনশিল্পের বিকাশে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য। নতুন প্রজন্ম এসব পর্যটনসম্পদ সম্পর্কে জানতে পারলে অভ্যন্তরীণ পর্যটনের প্রসার ঘটবে।

তিনি বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র সম্পর্কে জানার সুযোগ তৈরি করে। পর্যটনশিল্প অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পর্যটনের উন্নয়ন ও সম্প্রসারণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. শহীদুল ইসলাম শাহিন বলেন, পাঠ্যবইয়ের বাইরের অংশগ্রহণমূলক কার্যক্রম শিক্ষার্থীদের দেশ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার আগ্রহ বাড়ায়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের পর্যটনসম্পদ সম্পর্কে বাস্তব ধারণা লাভের পাশাপাশি নিজস্ব ঐতিহ্যের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে পারে। একই সঙ্গে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাব তৈরি হয়।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, পর্যটনশিল্পের বিকাশে শুধু পর্যটনকেন্দ্রের প্রচার নয়, এসব স্থানের প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ সংরক্ষণেও জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র সম্পর্কে জানাতে পারলে দেশীয় পর্যটনের প্রতি তাদের আগ্রহ বাড়বে। তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের আয়োজন ভবিষ্যতে পর্যটনশিল্পের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন হাওলাদার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) পরিচালক নেছার উদ্দিন হাওলাদারসহ স্থানীয় ট্যুর অপারেটর, ট্যুর গাইড, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলাধুলার সঙ্গে পর্যটনবিষয়ক জ্ঞান অর্জনের এ উদ্যোগ শিক্ষার্থীদের কাছে দেশের পর্যটনসম্পদ তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পর্যটনবান্ধব মনোভাব গড়ে তোলার একটি ব্যতিক্রমী প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুয়াকাটায় লুডু খেলায় পর্যটন শিক্ষা, অংশ নিলেন ৪০ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x