ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, চলছে আলোকসজ্জা

পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উপজেলার ১৭টি পূজামণ্ডপে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন মণ্ডপগুলোতে চলছে আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ। উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ। একই সঙ্গে পূজার নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি সাদাপোশাকেও দায়িত্ব পালন করছেন।

এদিকে পূজাকে সামনে রেখে শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধদের মধ্যে নতুন পোশাক কেনাকাটার ব্যস্ততা বেড়েছে। কলাপাড়া শহরের বিভিন্ন পোশাকের দোকানে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনার পাশাপাশি উৎসবের অন্যান্য প্রস্তুতিও সারছেন অনেকে।

উপজেলার ১৭টি পূজামণ্ডপের মধ্যে রয়েছে—শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, বাদুরতলী সার্বজনীন দুর্গামণ্ডপ, কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম, পাখিমারা সার্বজনীন দুর্গামণ্ডপ, নীলগঞ্জ রাধাকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির, চাকামইয়া শান্তিপুর সার্বজনীন পূজামণ্ডপ, ধানখালী নমরহাট সার্বজনীন পূজামণ্ডপ, লতাচাপলী সার্বজনীন কালিমাতা পূজামণ্ডপ, আলীপুর রাধাকৃষ্ণ মন্দির, মম্বিপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিম চালিতাবুনিয়া ভোলানাথ ভাটবাড়ী পূজামণ্ডপ, মাছুয়াখালী সার্বজনীন পূজামণ্ডপ, মহিপুর সার্বজনীন পূজামণ্ডপ, চালিতাবুনিয়া সার্বজনীন পূজামণ্ডপ, পূর্ব মনোহরপুর হরিগুরু বিপিন চাঁদ সেবাশ্রম পূজামণ্ডপ এবং পূর্ব মনোহরপুরের (বড়ইতলা) সার্বজনীন পূজামণ্ডপ।

সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে এবং গমন নৌকায়।

কলাপাড়া উপজেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্যসচিব দেবাশীষ শিকদার কালা জানান, পূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে। নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও জানান, গত বছরের তুলনায় এ বছর কলাপাড়া উপজেলায় দুটি পূজামণ্ডপ বেড়েছে। ফলে নতুন মণ্ডপসহ মোট ১৭টি স্থানে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সব মিলিয়ে পূজাকে কেন্দ্র করে কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রতিমা নির্মাণ শেষ হওয়ায় এখন মণ্ডপগুলোকে দৃষ্টিনন্দন করে তোলার কাজ চলছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদ্‌যাপন কমিটির সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি শেষ, চলছে আলোকসজ্জা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x