ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে শহীদ ওসমান হাদি হত্যার সুস্পষ্ট বিচারের দাবিতে 'মার্চ ফর হাদি'

পটুয়াখালীতে আধিপত্যবাদবিরোধী আন্দোলনের শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও সুস্পষ্ট বিচারের দাবিতে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় ‘সাধারণ সচেতন শিক্ষার্থীবৃন্দ, পটুয়াখালী’র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিটি শহরের ঝাউতলায় অবস্থিত শহীদ হৃদয় তরুয়া চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

কর্মসূচিতে মো. কাওছার আহমেদ, মো. রিয়াদুল ইসলাম, মো. সাকিব বিল্লাহ, মো. মাহমুদ হাসান, মো. তোফাজ্জেল হোসেন ও মো. আসিবুল ইসলাম তালুকদার নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন।

বক্তব্যে মো. কাওছার আহমেদ বলেন, শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভারতে গ্রেপ্তারের খবর পাওয়া যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হলে কেন অন্য দেশের ওপর নির্ভর করতে হবে? তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা ও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, “আমরা শহীদ ওসমান হাদি হত্যাসহ ধর্ষণ, গুম ও খুনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বারবার রাজপথে নামতে বাধ্য হতে হবে।”

বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, অপরাধের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শনাক্তকরণ এবং আইনানুগ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি হত্যা, ধর্ষণ, গুমসহ সব ধরনের অপরাধের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন। তাঁরা আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার অবসানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও সুস্পষ্ট বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচির সমাপ্তি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে শহীদ ওসমান হাদি হত্যার সুস্পষ্ট বিচারের দাবিতে 'মার্চ ফর হাদি'

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x