ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরগুনা বিচারবিভাগ পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ খায়রুল আলম ও বিচারপতি মোঃ বশির উল্লাহ বরগুনা জেলার বিভিন্ন আদালত, দপ্তর ও বিশেষায়িত ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চার দিনব্যাপী এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিচারপতিদ্বয় বরগুনা জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ অধীনস্থ অন্যান্য আদালত, চৌকি আদালত, বিভিন্ন দপ্তর, বিশেষায়িত ট্রাইব্যুনাল এবং জেলা লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বরগুনা বিচারবিভাগের বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন হাইকোর্টের দুই বিচারপতি। মতবিনিময় সভায় বরগুনার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান বিচারবিভাগের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, অবকাঠামোগত ও লজিস্টিকস-সংক্রান্ত সীমাবদ্ধতা এবং বিচারক সংকটসহ নানা প্রতিকূলতার মধ্যেও বরগুনা বিচারবিভাগ ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি বরগুনা বিচারবিভাগের পক্ষ থেকে বিচারপতিদ্বয়কে স্বাগত জানান।

মতবিনিময়কালে হাইকোর্টের বিচারপতি মোঃ খায়রুল আলম ও বিচারপতি মোঃ বশির উল্লাহ ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে বিচারকদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে বিভিন্ন বিষয়ে তাদের নজরে আসা বিষয়গুলো নিয়ে বিচারকদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তারা।

আলোচনায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন কার্যক্রমের শেষ পর্যায়ে বিচারপতি মোঃ খায়রুল আলম ও বিচারপতি মোঃ বশির উল্লাহ বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এর মধ্য দিয়ে তাদের বরগুনা বিচারবিভাগ পরিদর্শন কার্যক্রম শেষ হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বরগুনা বিচারবিভাগ পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x