ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

ফেসবুক পোস্ট ঘিরে পবিপ্রবিতে উত্তেজনা সিনিয়র-জুনিয়র বিরোধে ভাঙচুর ও হাতাহাতি, আহত ৩-৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের বিরোধকে কেন্দ্র করে রুম ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ পরে ক্যাম্পাসের প্যারিস রোডে দুই পক্ষের সংঘর্ষে গড়ায়। এতে অন্তত ৩ থেকে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সূত্রপাত ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে ‘সিনিয়র না হলে মারতাম’ ধরনের বক্তব্য ছিল বলে জানা গেছে। পোস্টটি তার সিনিয়র ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম আহমেদের নজরে এলে তিনি বিষয়টিকে ব্যক্তিগত হুমকি হিসেবে নেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে শিব্বিলকে ডেকে নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ। পরে রাতের বিরোধের জের ধরে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিয়াম শিব্বিলের কক্ষের দিকে গিয়ে দরজা ও জানালার কাচ ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

শিব্বিলের দাবি, ভাঙচুরের সময় জানালার কাচ ছিটকে পড়ে তার এক সহপাঠী আহত হন। একই ঘটনায় কক্ষে থাকা একটি ল্যাপটপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

শিব্বিল আহমেদ বলেন, “রাতে হলের একটি রুমে একজন সিনিয়র শিক্ষার্থী হামলা চালায়। দরজা ও জানালা ভাঙচুর করলে জানালার কাচ ছিটকে এসে আমাদের ব্যাচমেটের মাথায় আঘাত লাগে এবং টেবিলের ওপর থাকা ল্যাপটপ ভেঙে গেছে। আমাদের জানমালের নিরাপত্তা কোথায়? এই সিয়াম ভাই র‍্যাগ দিয়ে বহিষ্কৃত হয়েছিলেন। আবারও কি সেই পুরোনো রেশ ধরে এই হামলা?”

ভোরের ঘটনার পর একই দিন দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকায় ফের উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সিয়ামের বন্ধু ইফতিকে আটকে রেখে শহীদ জিয়াউর রহমান হলের কয়েকজন শিক্ষার্থী সিয়াম ও পলক আহমেদকে সেখানে আসতে বাধ্য করেন। পরে সেখানে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে সিয়াম আহমেদ বলেন, “আমার বন্ধু ইফতিকে আটকে রেখে আমাকে ও পলককে প্যারিসে যেতে বাধ্য করে। সেখানে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে শহীদ জিয়াউর রহমান হলের কিছু শিক্ষার্থী আমাদের ওপর অতর্কিত হামলা করে।”

ঘটনার পর ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। বিরোধটি আরও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে বলে শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “আমরা বিষয়টি অবগত আছি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসে এ ধরনের ঘটনা কখনোই কাম্য নয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ফেসবুক পোস্ট ঘিরে পবিপ্রবিতে উত্তেজনা সিনিয়র-জুনিয়র বিরোধে ভাঙচুর ও হাতাহাতি, আহত ৩-৪

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x