ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে গ্রাম পুলিশদের অভিযোগ প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ

জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সেবা প্রার্থীদের অভিযোগ যথাযথভাবে গ্রহণ ও প্রতিকারের বিষয়ে পটুয়াখালীর বাউফলে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির ১৪তম দিনে বুধবার (৭ অক্টোবর) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ সেশনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করা ৪০ জন গ্রাম পুলিশ অংশ নেন।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ।

প্রশিক্ষণ সেশনে সেবা প্রার্থীদের মৌলিক অধিকার এবং সরকারি নির্ধারিত সময় ও ফি অনুযায়ী যথাযথ সেবা পাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সেবা প্রদানে অযথা বিলম্ব, অসৌজন্যমূলক আচরণ, ঘুষ বা অনিয়মিত অর্থ দাবি, পক্ষপাতিত্ব, বৈষম্য এবং তথ্য দিতে অস্বীকৃতিসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ সম্পর্কে গ্রাম পুলিশদের ধারণা দেওয়া হয়।

এ ছাড়া কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য এবং কোন অভিযোগ গ্রহণের আওতাভুক্ত নয়—তা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে জানানো হয়, সরকারি দপ্তরে সেবা প্রদানের ক্ষেত্রে অনিয়ম বা হয়রানিসংক্রান্ত অভিযোগ সাধারণত গ্রহণযোগ্য। তবে আদালতে বিচারাধীন কোনো বিষয়কে অভিযোগ হিসেবে গ্রহণ করা যায় না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলায় গ্রাম পুলিশের অনুমোদিত পদ রয়েছে ১৫০টি। এর বিপরীতে বর্তমানে ১৪৫ জন গ্রাম পুলিশ কর্মরত রয়েছেন। তাদের মধ্য থেকে দক্ষতা ও প্রয়োজনের ভিত্তিতে ৪০ জনকে বাছাই করে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মাঠপর্যায়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করা গ্রাম পুলিশদের অভিযোগ গ্রহণ ও প্রতিকার বিষয়ে যথাযথ ধারণা থাকলে সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে মানুষের হয়রানি কমবে। পাশাপাশি গ্রাম পর্যায়ে জনসেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বাউফলে গ্রাম পুলিশদের অভিযোগ প্রতিকার বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x