ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসক জনাব আশরাফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার একটি প্রতিনিধি দল এ সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান।

সাক্ষাৎকালে জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তার হাতে বিভিন্ন ধরনের ইসলামিক বই উপহার দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাতে পটুয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবনিযুক্ত জেলা প্রশাসক আশরাফুল আলমের নেতৃত্বে পটুয়াখালী জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে জেলার সাধারণ মানুষ সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে আরও কার্যকর ও প্রত্যাশিত সহযোগিতা পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক যোগাযোগের একটি পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x