ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চুরি, মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন এলাকায় চুরি, মাদকদ্রব্যের বিস্তার, কিশোর গ্যাংয়ের তৎপরতা, চাঁদাবাজি, দখলবাজি এবং সাধারণ মানুষের নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মো. গোলাম মোস্তফা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মো. ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের জেলা যুব অধিকার পরিষদের নেতা মো. মহিবুল্লাহ এনিম, প্রতিমন্ত্রী নুরুল হক নূরের প্রতিনিধি মোহাম্মদ আবু নাঈম, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্যসচিব মোহাম্মদ সাহেব আলী এবং গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, সবার মতামত ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে গলাচিপা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং, মাদকসেবী ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু প্রশাসন বা পুলিশের ওপর নির্ভর না করে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x