ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় এসে মাদক মামলায় বাদীসহ গ্রেপ্তার ২

পটুয়াখালীর বাউফলে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় আসার পর মামলার বাদী নিজাম মাঝিসহ ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় নিজাম মাঝি ও সাইমুন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাঁদের পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, ছিনতাইয়ের অভিযোগের অন্তরালে মূলত মাদককে কেন্দ্র করে বিরোধের ঘটনা রয়েছে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের খলিল মাঝির ছেলে নিজাম মাঝি শুক্রবার বাউফল পৌর শহরে ছিনতাইয়ের শিকার হয়েছেন অভিযোগ করে থানায় যান। তাঁর অভিযোগ ছিল, বাজারে গয়না বন্ধক রেখে পাওয়া প্রায় ২০ হাজার টাকা নিয়ে যাওয়ার সময় সাইমুনের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করে টাকা ছিনিয়ে নেন।

অভিযোগ পাওয়ার পর ঘটনাটি পুলিশের কাছে সন্দেহজনক মনে হলে তদন্ত শুরু করা হয়। পরে রাতভর অভিযান ও অনুসন্ধান চালিয়ে পুলিশ দাবি করে, ছিনতাইয়ের অভিযোগের সঙ্গে মাদককে কেন্দ্র করে বিরোধের বিষয়টি জড়িত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় ছয়জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় সাইমুনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে দুই পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে দাবি পুলিশের। পরে ছিনতাইয়ের অভিযোগকারী নিজাম মাঝিকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, নিজাম মাঝি ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সাইমুনের বিরুদ্ধে নাজিরপুর এলাকার সাকিব নামে এক ব্যক্তিকে মুঠোফোনে হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘অবৈধ মালামাল ছিনতাইয়ের বিষয়টি প্রযোজ্য নয়। মাদককে কেন্দ্র করে বিরোধের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’

গ্রেপ্তার নিজাম মাঝি ও সাইমুনকে শনিবার পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে ছিনতাইয়ের অভিযোগ নিয়ে থানায় এসে মাদক মামলায় বাদীসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x