ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বরগুনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, পাঠানো হয়েছে আদালতে

 বরগুনায় পৃথক দুটি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশের বিশেষ আভিযানিক দল। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জাকির হোসেন। তিনি বরগুনা পৌরসভার পিটিআই সড়ক এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেনের বিরুদ্ধে দুটি পৃথক মামলায় আদালতের সাজা ও অর্থদণ্ডের আদেশ রয়েছে। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর মামলায় তার বিরুদ্ধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ডের সাজা দেওয়া হয়।

পুলিশ জানায়, আদালতের সাজা পরোয়ানাভুক্ত আসামি হিসেবে জাকির হোসেনকে গ্রেপ্তারে বরগুনা থানার একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় একটি চায়ের দোকান থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।

বরগুনা থানা পুলিশ জানিয়েছে, আদালতের সাজা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের আদেশ কার্যকর করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, পাঠানো হয়েছে আদালতে

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x