ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

 পটুয়াখালী পৌর শহরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল সিকদার ওরফে ‘সোনা সোহেল’ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী সদর থানাধীন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বনানী ঈদগাহ মাঠের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সোহেল সিকদারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার মো. সোহেল সিকদার ওরফে সোনা সোহেল পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুরপাড় (স্টাফ কলোনি) এলাকার মো. আলী আকবর সিকদারের ছেলে। তার মা মৃত রাহিনুর বেগম।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বনানী ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ সোহেলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সোহেল সিকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পটুয়াখালী সদর থানায় মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য সংক্রান্ত তিনটি মামলা বিচারাধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ সোহেল সিকদার গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x