রাজধানীর উত্তরা এলাকা থেকে নারী কেলেঙ্কারি, প্রেমের অভিনয়, অর্থ আত্মসাৎ ও জালিয়াতি মামলার পলাতক আসামি তাপস চন্দ্র সুরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা গেছে, পটুয়াখালী সদর উপজেলার গোরস্থান রোড এলাকার শেখর চন্দ্র সুর ও সুবর্ণা সুর দম্পতির ছেলে তাপস চন্দ্র সুরের বিরুদ্ধে পূর্বে থেকেই নারী ধর্ষণ, দুটি চেক জালিয়াতি এবং চুরির ঘটনাসহ মোট ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
সংঘবদ্ধ চক্র ও সুচতুর প্রতারণা তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাপস মূলত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতা হিসেবে কাজ করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলে নারীদের সঙ্গে সম্পর্কের অভিনয় করে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘনিষ্ঠতা তৈরি করতেন তিনি। পরবর্তীতে কৌশলে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান অলংকার হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের প্রধান কৌশল।
ভুক্তভোগীদের চাঞ্চল্যকর তথ্য ঘটনার শিকার এক ভুক্তভোগী নারী জানান, মোবাইল ফোনে সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে ব্যক্তিগত ও স্পর্শকাতর ছবি আদান-প্রদান হয়। পরবর্তীতে সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাপস তার কাছে প্রায় ১৪ লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে দেড় লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইনও হাতিয়ে নেন।
অপর এক ভুক্তভোগী কৌশিক দাস টিটু জানান, প্রতারক তাপস নিজেকে রাজকীয় ভঙ্গিতে এয়ারলাইন্সের ‘পাইলট’ হিসেবে পরিচয় দিতেন। বিদেশি ল্যাপটপ কম দামে এনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম হাতিয়ে নেন। টাকা নেওয়ার পর থেকেই ল্যাপটপ না দিয়ে নানা টালবাহানা ও গড়িমসি শুরু করেন তাপস।
আইনি ব্যবস্থা ও তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আসামিকে গ্রেপ্তারের পর তার চক্রের অন্য সহযোগীদের অবস্থান ও পরিচয় শনাক্ত করতে বিশেষ তদন্ত শুরু হয়েছে। প্রতারণার শিকার অন্যান্য ভুক্তভোগীদের তথ্য সংগ্রহসহ পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত