পটুয়াখালী সদর উপজেলার ২ নম্বর বাদঘাট এলাকায় এক পরিচয়হীন বোনকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি কিছুদিন ধরে ওই এলাকায় অবস্থান করছেন।
তবে এখন পর্যন্ত তার পরিচয় ও পরিবারের সদস্যদের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ যদি ওই বোনকে চিনে থাকেন কিংবা তার পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তার স্বজনদের কাছে পৌঁছে দিতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।
যোগাযোগ: ০১৭১৬-১৪৩৮১৩
মতামত