ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

রাঙ্গাবালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ২টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মৌডুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘরের সামনের উঠান থেকে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাঙ্গাবালী থানা পুলিশ খাসমহল এলাকায় অভিযান পরিচালনা করে। রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন গাজী, সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানকালে পুলিশ খাসমহল এলাকার ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়ার বসতঘরের সামনে অবস্থান নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ইমরান মিয়া ওরফে সোহাগ ভুইয়া রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাঙ্গাবালী থানায় মামলা করা হয়েছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাঙ্গাবালী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, মাদকের বিরুদ্ধে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সহায়ক হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গাবালীতে ১৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x