ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইতে সংবর্ধনা: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পীর সাহেব চরমোনাইয়ের

সংগ্রহীত

কোরআন ধারণ করে যারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের সরকারি ব্যবস্থাপনায় সম্মাননা ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

​আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে বরিশাল চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এ ১৩৩ দেশের মধ্যে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মোঃ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। পীর সাহেব চরমোনাইয়ের বিশেষ আমন্ত্রণে হাফেজ নুরুদ্দিন, তাঁর পিতা মাওলানা নুরুল আমিন এবং আর রায়হান মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতী কাইয়ুম মোল্লা অনুষ্ঠানে উপস্থিত হন।

​অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই জানান, উক্ত প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও দ্রুত চরমোনাইতে সংবর্ধিত করা হবে এবং বিজয়ী নারী হাফেজদের কাছে সংবর্ধনাপত্র পাঠানো হবে।

​সংবর্ধনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের এবং কেন্দ্রীয় মিডিয়া সেল সমন্বায়ক হাসিব আর রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাইতে সংবর্ধনা: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পীর সাহেব চরমোনাইয়ের

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x