ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

কবিরাজির আড়ালে কিশোরীকে যৌ/ন নি/র্যা/ত/ন ও ভিডিও ছড়ানোর অভিযোগ।

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কবিরাজির আড়ালে কিশোরীকে যৌ/ন নি/র্যা/ত/ন ও ভিডিও ছড়ানোর অভিযোগ।
সংগৃহীত

পটুয়াখালী টুডে ডেস্ক

পটুয়ালাখীর কলাপাড়ায় কবিরাজির নামে এক কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন, ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মো. তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিয়াখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তার মুসা পটুয়াখালীর মহিপুর থানার মনসাতলী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রাজ্জাক মোল্লা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শারীরিকভাবে অসুস্থ থাকায় ওই কিশোরী লোকমুখে মুসার কবিরাজি চিকিৎসার কথা জানতে পারে। পরে চিকিৎসার জন্য তাঁর কাছে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, এ সময় তাঁর সহযোগীদের সহায়তায় এসব ঘটনার ভিডিও ধারণ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, কিশোরীর বাবা বিষয়টি জানতে পেরে মুসাকে তাঁর মেয়েকে বিয়ে করার অনুরোধ করেন। তবে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান। পরে মুসা ও তাঁর সহযোগীরা ধারণ করা ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে কিশোরী ও তাঁর পরিবার সামাজিকভাবে হেনস্তার শিকার হয়।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক থাকা প্রধান অভিযুক্ত মুসাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

ভুক্তভোগী কিশোরীর পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কবিরাজির আড়ালে কিশোরীকে যৌ/ন নি/র্যা/ত/ন ও ভিডিও ছড়ানোর অভিযোগ।

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x