ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পটুয়াখালী সদর থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মামুন হোসেন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সদর উপজেলার গাবুয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানে পটুয়াখালী থানার এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা যায়, মামুন হোসেন মাতুব্বর পটুয়াখালী সদর থানার জিআর মামলা নং-৪৫৬/১৮-এর সাজাপ্রাপ্ত আসামি। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(৪)/১৯(১)-এর ৯(ক) ধারায় করা ওই মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ওই সাজা পরোয়ানাসহ মোট দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মামুন হোসেন মাতুব্বর পটুয়াখালী সদর উপজেলার পূর্ব গাবুয়া এলাকার বাসিন্দা। তিনি মো. আবুল হোসেন মাতুব্বরের ছেলে।

পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার মামুনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x