ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালী সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল ইসলাম রিপন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ইটবাড়িয়া ইউনিয়নের ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল ইসলাম রিপনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম রিপন ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাসেম আলী ফকির ও মৃত ফজিলাতুন্নেছা পারুল দম্পতির ছেলে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x