ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

সংগ্রহীত

গলাচিপা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে নাজমুল হুদা রিপন-এর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বিজয় র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে হাতপাখা প্রতীকের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবু বকর সিদ্দিক।

সমাবেশে তিনি বলেন, গলাচিপা পৌরসভাকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নাজমুল হুদা রিপনকে মেয়র পদে সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রার্থী ঘোষণার পর উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা স্লোগান দিয়ে প্রার্থীকে অভিনন্দন জানান এবং আসন্ন পৌরসভা নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত পৌর প্রশাসন গঠন এবং নাগরিক সেবার মান উন্নয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তারা আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ জোরদার এবং সাধারণ মানুষের সমর্থন আদায়ের আহ্বান জানান।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের গলাচিপা উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী টুডে

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

গলাচিপায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকীয়
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান : মোঃ আতিকুল ইসলাম
সম্পাদক : মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও নির্বাহী সম্পাদক : মোঃ রাকিব হোসাইন হৃদয়

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত