ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফল পৌরসেবায় গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি মাসুদের মতবিনিময়

পটুয়াখালীর বাউফল পৌরসভার কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও জনবান্ধব করতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাউফল পৌরসভায় আয়োজিত এ মতবিনিময় সভায় পৌরসভার সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা, চলমান সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমদ।

মতবিনিময় সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি পৌরবাসীর প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল, আন্তরিক ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় পৌর এলাকার রাস্তাঘাটের অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, নাগরিক সেবা, জননিরাপত্তা ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং মশার বিস্তার রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “জনগণের দোরগোড়ায় পৌরসেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে হবে।”

তিনি পৌরসভার সেবার মান আরও উন্নত করার পাশাপাশি নাগরিকদের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পৌরসভার প্রতিটি কার্যক্রমে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর এলাকার বাসিন্দারা পৌরসেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সংশ্লিষ্টরা বাউফল পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো, অবকাঠামোগত উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের বিষয়ে মতামত দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা এস ডি আবদুল্লাহ শিবলী, বাউফল পৌরসভা জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মো. নুরুল আলম, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, বগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম, এমপির ব্যক্তিগত সচিব আব্দুল্লাহ আল নোমান, শিবিরের সাবেক উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, বাউফল উন্নয়ন ফোরামের সেক্রেটারি মো. কামরুজ্জামান কাজল এবং উপজেলা জামায়াতের সহকারী দপ্তর সম্পাদক রাকিব হাসানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, একটি পৌরসভার কার্যক্রমকে জনবান্ধব করতে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, নাগরিকদের প্রতি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। নিয়মিত নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে পৌরসভার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

মতবিনিময় সভার মধ্য দিয়ে বাউফল পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বাউফল পৌরসেবায় গতি আনতে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি মাসুদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x