নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
সোমবার (৫ অক্টোবর) নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইস্রাফীলের আমন্ত্রণে তিনি বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেন।
সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে পৌঁছালে পবিপ্রবি ভাইস-চ্যান্সেলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইস্রাফীল। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও একাডেমিক বিষয় নিয়ে মতবিনিময় হয়।
পরিদর্শনকালে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও স্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ও শ্রেণি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
নবগঠিত বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়েও এ সময় আলোচনা হয়।
পরিদর্শন শেষে পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পৈতৃক বাসভবন পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন।
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এ তথ্য জানান।
মতামত