ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিতের আহ্বান মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মো. আবু সালেহ। পরে গীতা পাঠ করেন ঝুমুর রানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সমাজকর্মী মো. হাবিবুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা একটি পরিবারের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, কর্ম ও অবদান পরবর্তী প্রজন্মের জন্য মূল্যবান শিক্ষা ও পথনির্দেশনা হিসেবে কাজ করে। তাই জীবনের শেষ পর্যায়ে তাদের নিরাপত্তা, সম্মান, প্রয়োজনীয় চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা পরিবার ও সমাজের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, আধুনিক জীবনের ব্যস্ততার কারণে অনেক সময় প্রবীণরা পরিবার ও সমাজে একাকিত্বের মধ্যে পড়ে যান। তাদের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী আচরণ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে প্রবীণদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো প্রয়োজন। প্রবীণবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে তাদের জীবনকে আরও নিরাপদ ও মর্যাদাপূর্ণ করা সম্ভব।

আলোচনায় প্রবীণদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও কার্যকারিতা বাড়ানো, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং পরিবারে তাদের প্রতি যত্নশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতাকে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আহমেদ অশ্রু, প্রবীণদের মধ্যে সাবেক ইউপি সদস্য মো. আঃ করিম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, একতা বহুমুখী সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. কাওছার আহমেদ, সাংবাদিক জিয়াউর রহমান, আয়াতুল্লাহ সুজন জোমাদ্দারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমাজকর্মী ও স্থানীয় প্রবীণ ব্যক্তিরা।

আলোচনা সভায় প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্বশীলতার বার্তা তুলে ধরে বক্তারা বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করেই একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে হবে। তাদের নিরাপদ ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিতের আহ্বান মির্জাগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x