ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা যুবদল।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদ্য ঘোষিত দুমকি উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইদুর রহমান খানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। থানা ব্রিজের পূর্ব পাড় এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলার বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে থানা ব্রিজের পশ্চিম পাড়ে বাউফল-লেবুখালী সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাইদুর রহমান খান বলেন, দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যে একটি মহল বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, দুমকি উপজেলা যুবদল রাজপথে সতর্ক রয়েছে। সাধারণ মানুষের শান্তি ও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

বিক্ষোভ মিছিলে উপজেলা যুবদলের সাবেক সদস্য আবু সায়েম খান, পারভেজ খান, যুবনেতা জিএম ফারুক, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শুভ, বর্তমান কমিটির সদস্য গোলাম কিবরিয়া, শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার বাবু এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব রনি মৃধাসহ উপজেলা যুবদল ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x