ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি আবু তাহের

পটুয়াখালীর মির্জাগঞ্জে উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা নজরুল ইসলামকে সভাপতি এবং হাফেজ আবু তাহের মোহাম্মদ আব্দুর রবকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত করে আগামী সেশনের জন্য নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।

নবনির্বাচিত উপজেলা সভাপতি আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদারের ছেলে। এর আগে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মির্জাগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আবুল হাসান বোখারী, হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া এবং মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান।

বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য মির্জাগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মাওলানা আ.ন.ম ইব্রাহিম। সহ-সভাপতি করা হয়েছে আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার, আলহাজ্ব আবুল কালাম মোল্লা ও মাওলানা জহিরুল ইসলাম মৃধাকে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, আলহাজ্ব মোবারক আলী মৃধা ও আলহাজ্ব জিয়াউর রহমান উজ্জ্বল।

নতুন কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মির্জাগঞ্জ উপজেলাজুড়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি যেকোনো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেন তারা।

পরে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মির্জাগঞ্জ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘটে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মির্জাগঞ্জে ইসলামী আন্দোলনের সভাপতি নজরুল ইসলাম, সেক্রেটারি আবু তাহের

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x