ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কলাপাড়া ফারিয়ার নবনির্বাচিত কমিটির অভিষেক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর নবনির্বাচিত ১৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টায় কলাপাড়া চায়না পার্ক চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা ফারিয়ার নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আল-মামুন, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ফারিয়ার সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম তালুকদার সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা ফারিয়ার দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান বাবু। পরে অতিথি ও সদস্যদের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

নবনির্বাচিত কমিটি:

সভাপতি মো. জাহিদুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মো. ওমর ফারুক, সহ-সভাপতি মো. ইফতাদুল ইসলাম ও মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির ও মো. আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইমুন ইসলাম সুমন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন গাজী, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু), প্রচার সম্পাদক হুমায়ন কবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মোশারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. রুহুল আমিন এবং কার্যনির্বাহী সদস্য মো. আশিকুর রহমান ও মহিউদ্দিন জামিল।

এছাড়া উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন মো. আলাউদ্দিন, মো. আল-মামুন, মো. আসাদুল ইসলাম, মো. আবু আনসারী ও মো. ইব্রাহিম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়া ফারিয়ার নবনির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x