ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালী সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

পটুয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের সম্মানীত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিয়াল ফেরদৌস, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মো: আলী হায়দার এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর মো: ওয়ালীউল্লাহ,ও ইসলামি স্টাডিজ বিভাগের শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন। 

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, সুন্নাহ, ইনসাফভিত্তিক সমাজ গঠনে তাঁর অবদান এবং মানবকল্যাণে তাঁর মহান শিক্ষার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের প্রিয় নবীর আদর্শ অনুসরণ করে সৎ, নীতিবান ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

​আলোচনা পর্ব শেষে ইসলামিক স্টাডিজ বিভাগ আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও বিষয়ভিত্তিক ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেধা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি প্রফেসর মোঃ ওয়ালীউল্লাহ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালী সরকারি কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x