ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীতে ২৫০ ইজিবাইক চালককে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার প্রশিক্ষণ

পটুয়াখালীতে ইজিবাইক চালকদের ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতন করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জেলার প্রায় ২৫০ জন ইজিবাইক চালক অংশ নেন। এ সময় তাদের ট্রাফিক নিয়ম-কানুন ও সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি সড়কে লেন ব্যবহারের বিষয়ে বাস্তবিক ধারণা দেওয়া হয়। এছাড়া ট্রাফিক আইন ও নিয়ম-কানুন নিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

কর্মশালায় ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি কোনো তথ্য বা ঘটনা সম্পর্কে পুলিশকে সহযোগিতা করার বিষয়েও চালকদের সচেতন করা হয়।

এ ছাড়া সড়ক দুর্ঘটনার আগে ও পরে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অঙ্গান পার্টি সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টিও কর্মশালায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

কর্মশালার মাধ্যমে ইজিবাইক চালকদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার পাশাপাশি রাস্তায় দায়িত্বশীলভাবে চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পটুয়াখালীতে ২৫০ ইজিবাইক চালককে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তার প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x