ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

কুয়াকাটায় ২০ দোকান দখলের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

মালামাল বাইরে ফেলে তালা, ব্যবসায়ীদের মারধরের অভিযোগ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকায় ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, দোকানগুলোতে শুঁটকি, আচারসহ পর্যটকদের প্রয়োজনীয় বিভিন্ন পণ্য বিক্রি করা হতো। ঘটনার সময় প্রায় ১৫০ থেকে ২০০ লোক দোকানগুলোতে গিয়ে ব্যবসায়ীদের মালামাল বাইরে ফেলে দেন এবং পরে দোকানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। প্রতিবাদ করায় কয়েকজন ব্যবসায়ীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।

ভুক্তভোগীরা জানান, স্থানীয় বেল্লাল মোল্লার কাছ থেকে স্টল ভাড়া নিয়ে তাঁরা ২০১৮ সাল থেকে ওই এলাকায় ব্যবসা করে আসছেন। তাঁদের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পরও দোকানগুলো দখলের চেষ্টা করা হয়েছিল। পরে উপজেলা বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে বিরোধপূর্ণ বিষয়ে স্থিতিশীল থাকার পরামর্শ দেওয়া হয়।

শুঁটকি ব্যবসায়ী রুবেল মৃধা ও আচার ব্যবসায়ী মনির হোসেন অভিযোগ করেন, দোকান থেকে মালামাল বের করে দেওয়ার সময় তাঁরা প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয়। এ সময় রুবেল মৃধা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেয়।

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ব্যবসায়ীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়। তবে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, জমিটির মালিকানা দাবি করা বেল্লাল মোল্লা বলেন, জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাঁর অভিযোগ, এর আগেও দোকানগুলো দখলের চেষ্টা করা হয়েছিল। এবারও দোকানগুলোর মালামাল সরিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, জমিটি লুজ খতিয়ানের হওয়ায় বিরোধের সমাধান হচ্ছে না। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে স্থিতিশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। এরপরও পুনরায় দখলের ঘটনা ঘটলে তা দুঃখজনক।

অভিযোগের বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি ও তাঁর ছেলে রিয়াজ মুসুল্লির বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট এলাকার দোকানগুলো দীর্ঘদিন ধরে পর্যটকদের বিভিন্ন পণ্য ও সেবা দিয়ে আসছে। জমির মালিকানা ও দোকান দখলকে কেন্দ্র করে বিরোধের স্থায়ী সমাধান না হলে ব্যবসায়ীদের পাশাপাশি পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় ২০ দোকান দখলের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x