ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মোসাঃ হাজেরা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ টোল ঘরসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযান চলাকালে হাজেরার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাসুদুর রহমান রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোসাঃ হাজেরাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তার হাজেরা শান্তিবাগ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বাচ্চু মাতুব্বর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে হাজেরার বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।

এ ঘটনায় ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গলাচিপা থানায় মামলা নম্বর-২১ হিসেবে মামলাটি রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x