ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ রাসেল হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকায় অভিযান চালায় দুমকি থানা পুলিশ। এ সময় ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাসেল হাওলাদারকে আটক করা হয়।

গ্রেপ্তার রাসেল হাওলাদার মুরাদিয়া গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি দুমকি থানা ও পটুয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, রাসেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। মামলার পর তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ রাসেল হাওলাদার (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মুরাদিয়া বোর্ড অফিস বাজার এলাকায় অভিযান চালায় দুমকি থানা পুলিশ। এ সময় ইউনিয়ন পরিষদের সামনে থেকে রাসেল হাওলাদারকে আটক করা হয়।

গ্রেপ্তার রাসেল হাওলাদার মুরাদিয়া গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি দুমকি থানা ও পটুয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, রাসেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। মামলার পর তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পটুয়াখালী টুডে

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x