পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে বিশেষ অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট রোডে হোটেল সাউথ স্টারের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ অভিযান পরিচালনার সময় রাখাইন মার্কেট রোড এলাকায় সন্দেহভাজন হিসেবে মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত মো. মাসুদ রানা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ মোট ১৬টি মামলা রয়েছে।
মহিপুর থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
মতামত