ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

 পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন করা হয়েছে। একই দিনে অনুষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

দিনের শুরুতে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) নবীন শিক্ষার্থীদের জন্য ‘Developing The Mindset For Successful University Journey’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভেটেরিনারি মেডিসিন শুধু একটি পেশা নয়, এটি একটি মহৎ দায়িত্বের ক্ষেত্র। তাই শুধু ভালো ফলাফল বা সিজিপিএ অর্জন নয়, আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

এরপর সকাল ১১টায় এএনএসভিএম অনুষদের দৃষ্টিনন্দন প্রধান ফটকের উদ্বোধন করা হয়। ফিতা কাটা ও ফলক উন্মোচনের মাধ্যমে ফটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপাচার্য নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় তিনি অনুষদের শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষার পরিবেশ আরও উন্নত করার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা জানান। এর মধ্যে ছয়তলা আবাসিক হল নির্মাণ, ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ এবং দুটি ব্যাডমিন্টন কোর্টসহ খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন তিনি।

পরে সকাল সাড়ে ১১টার দিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসকে আরও সবুজ এবং নান্দনিক করে গড়ে তোলার লক্ষ্যে অনুষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য। একই সঙ্গে অনুষদ ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় অনুষদীয় অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. আহসানুর রেজার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী সুজন মৃধা ও আতিকা সানজিদা নোভা সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণানির্ভর ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি গবেষণা, দক্ষতা উন্নয়ন ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে এএনএসভিএম অনুষদের শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x