ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে সমবায়ীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ কর্মশালা

পটুয়াখালীর বাউফলে সমবায় সমিতিগুলোর কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সমবায় ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা প্রদান, সামাজিক দায়বদ্ধতা এবং সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এবং পটুয়াখালী জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তারা সমবায় সমিতি পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমিতির হিসাব-নিকাশ কীভাবে সঠিক ও নির্ভুলভাবে সংরক্ষণ করা যায়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

সমবায় ব্যবস্থাকে কাজে লাগিয়ে কীভাবে নতুন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, সে বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রমে আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

কর্মশালায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ, বাউফল উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস মোহাম্মদ হানিফ, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান, প্রশিক্ষক সুজিত কুমার পাল, সমবায় পরিদর্শক ফিরোজ আলম এবং বাউফল সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক ইকবাল হোসেন।

দিনব্যাপী এ কর্মশালায় বাউফল উপজেলার বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির বিপুলসংখ্যক প্রতিনিধি অংশ নেন।

অংশগ্রহণকারী সমবায়ীরা জানান, বাস্তবভিত্তিক এ ধরনের প্রশিক্ষণ সমিতির কার্যক্রম পরিচালনা, হিসাব সংরক্ষণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমবায় কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতেও এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে তারা মনে করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে সমবায়ীদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ কর্মশালা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x