সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাজিব হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলা শাখার অধীন মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রাজিব হোসেনকে তাঁর সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে রাজিব হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত বিষয় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মতামত