ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার উদ্যোগে আজ শনিবার বাউফল উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী হাফেজ নুরউদ্দিন জাকারিয়াকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সদস্য হাফেজ নুরউদ্দিন সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেন।

এই কৃতি হাফেজকে বরণ করে নিতে আজ সকাল থেকেই বাউফলের সর্বস্তরের মানুষ উৎসুক হয়ে অপেক্ষা করছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে হাফেজ নুরউদ্দিনকে নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়, যা বাউফলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সভাপতি আল ইমরান বিপ্লবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর রায়হান ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদরাসার পরিচালক আঃ কাইয়ুম মোল্লা। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজ নুরউদ্দিন জাকারিয়া ও হাফেজ আবু রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড.  শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মুহা. হাসান আলী। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "হাফেজ নুরউদ্দিনের এই কৃতিত্ব পুরো জাতির জন্য এক বিরাট গর্বের বিষয়। তার এই সাফল্য প্রমাণ করে যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে গভীর ইসলামী জ্ঞান ও বিশ্বমানের প্রতিভা রয়েছে।"

সংবর্ধনা গ্রহণকালে হাফেজ নুরউদ্দিন নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই সম্মান আমার একার নয়, এই সম্মান পবিত্র কুরআনের।" তিনি তার এই সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার পরিবার, শিক্ষক ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হাফেজকে সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x