ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় তিন সার বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে তাঁদের অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বগা বন্দর বাজারে দীর্ঘদিন ধরে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ পাচ্ছিলেন কৃষকেরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি যাচাই করতে শুক্রবার সকালে ব্যতিক্রমী কৌশলে অভিযান পরিচালনা করে উপজেলা কৃষি বিভাগ।

অভিযোগের সত্যতা যাচাইয়ে উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে একজন সাধারণ কৃষকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে সার কেনানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিষয়টি ধরা পড়ে। অভিযানে একজন বিসিআইসি মূল ডিলার ও দুই খুচরা বিক্রেতার বিরুদ্ধে অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মেসার্স আঁখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার টাকা এবং খুচরা সার বিক্রেতা কবির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়া নিশ্চিত করাই কৃষি বিভাগের অন্যতম দায়িত্ব। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে সার বিক্রি করলে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কৃষকেরা যাতে ন্যায্য দামে প্রয়োজনীয় সার কিনতে পারেন, সে জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সারের বাজারে অনিয়ম ও অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কঠোর অবস্থানে রয়েছে।

কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকির পাশাপাশি সার বিক্রির ক্ষেত্রে সরকারি মূল্যতালিকা অনুসরণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাউফলে বেশি দামে সার বিক্রি, তিন ডিলারকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x