ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
পটুয়াখালী টুডে

বাউফলে নিরাপদ পানির সংকটে মানুষের পাশে পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির

নিজ অর্থায়নে সুবিধাবঞ্চিত পরিবারের বাড়িতে স্থাপন করছেন টিউবওয়েল

পটুয়াখালীর বাউফল পৌরশহরের বিভিন্ন এলাকায় নিরাপদ খাবার পানির সংকটে থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগা সুবিধাবঞ্চিত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে তাদের বাড়িতে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, পৌরসভার বিভিন্ন এলাকায় নিরাপদ পানির উৎসের সংকট রয়েছে। বিশেষ করে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন চাহিদা পূরণ করতে হয়। এতে সময় ও শ্রম ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হয় তাদের।

এ অবস্থায় এসব মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে টিউবওয়েল স্থাপনের কার্যক্রম শুরু করেছেন হুমায়ুন কবির। পর্যায়ক্রমে পৌর এলাকার পানির সংকটে থাকা আরও সুবিধাবঞ্চিত পরিবারের বাড়িতে টিউবওয়েল স্থাপন করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীবাড়িতে একটি টিউবওয়েল স্থাপনের কাজের উদ্বোধন করেন হুমায়ুন কবির।

এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় নিরাপদ পানির সংকট ছিল। নতুন টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষের পানির কষ্ট অনেকটাই লাঘব হবে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দূর থেকে পানি সংগ্রহের দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।

এর আগে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেবনাথ বাড়িতেও নিজ অর্থায়নে একটি টিউবওয়েল স্থাপন করেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির।

হুমায়ুন কবির বলেন, ‘নিরাপদ পানি মানুষের মৌলিক প্রয়োজন। আমার সামর্থ্য অনুযায়ী পানির সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পৌরসভার যেসব এলাকায় মানুষ দীর্ঘদিন ধরে নিরাপদ পানির কষ্টে রয়েছেন, পর্যায়ক্রমে সেসব পরিবারের বাড়িতে নিজ অর্থায়নে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়া প্রয়োজন। সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

স্থানীয়রা বলেন, নিরাপদ পানির সংকট নিরসনে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। সংশ্লিষ্ট এলাকার আরও যেসব পরিবার পানির সংকটে রয়েছে, তাদের কাছেও এ উদ্যোগ পৌঁছাবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পটুয়াখালী টুডে

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

বাউফলে নিরাপদ পানির সংকটে মানুষের পাশে পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: মোঃ আতিকুল ইসলাম
ভাইস চেয়ারম্যান: মোঃ জাকারিয়া হোসেন
প্রকাশক ও সম্পাদক: মোঃ রাকিব হোসাইন হৃদয়
নির্বাহী সম্পাদক: আব্দুর রহিম মেহেদী
বার্তা সম্পাদক: মোঃ মাসুদ খান

কপিরাইট © ২০২৬ পটুয়াখালী টুডে । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x