পটুয়াখালী সদর উপজেলার ঐতিহ্যবাহী তুষখালী ডিজিটাল স্মার্ট মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় সভা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, নবনির্বাচিত কমিটির সভাপতি এ্যাড মোঃ মিজানুর রহমান শিকদার, বিদ্যালয়ের দাতা পরিবার এর সদস্য গাজী মোঃ হাসান, গাজী মোঃ শাহিন, আরো উপস্থিত ছিলো ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির, ছাত্রদল,যুবদল কর্মী বৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভাপতি ও সম্মানিত সদস্যদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ রক্ষা, ডিজিটাল অবকাঠামোর সঠিক ব্যবহার এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন এর আশসাস দিয়েছেন দাতা পরিবারের সদস্যগন ওনবনির্বাচিত কমিটির সদস্যগণ বিদ্যালয়টিকে মডেল ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
মতামত